ইরাকে তিন বাংলাদেশির মৃত্যু

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

তারা হলেনমোহাম্মদ তারেক (পাসপোর্ট নংঊখ০৮৭৫৮৯১), ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; মেহেদী হাসান (পাসপোর্ট নংঅ১৮৬৩৩৯৬১), ফেনী। তাদের মৃত্যুতে ইরাকের বাংলাদেশ দূতাবাস শোক প্রকাশ করছে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যগামী আরও নয়টি ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধতিনদিন ব্যাপী রেডিসনে গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের বর্ণাঢ্য উদ্বোধন