চীনের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে মেয়েরা : বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

চীনের বিপক্ষে ম্যাচে প্রাপ্তিই বেশি দেখছেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। কিছু মুহূর্ত বাদে মেয়েরা দুর্দান্ত খেলেছে বলে মনে করেন বাংলাদেশ কোচ। ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিতে এসে বাটলার পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে দলকে নিয়ে গর্বের কথাই জানান। ‘আমি চীনকে অভিনন্দন জানাতে চাই। আমার মনে হয় তারা এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত এশিয়ার সেরা দলই, বর্তমান চ্যাম্পিয়ন এবং দুর্ভাগ্যবশত আমাদের হারানোর জন্য তাদের অবশ্যই অভিনন্দন। আমার মনে হয়েছিল যে, তারা হয়তো খেলাটা একপেশে করে ফেলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি। ম্যাচের আগে মেয়েদের বলেছিলাম নিজেদের সেরাটা দিতে। তোমরা যা দিতে পারবে, তা দাও; নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরা যেমন, তেমনই থাকো এবং আমরা যা, সেটাই দেখাও। আমরা এখানে এসে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে এবং বলির পাঁঠা হতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা আমি চাই না। আমার মনে হয় আজ রাতে মেয়েরা দুর্দান্ত ছিল। সত্যিই কিছু ভালো মানের খেলোয়াড় এবং একটি শক্তিশালী বেঞ্চ সমৃদ্ধ একটি চমৎকার দলের বিরুদ্ধে দারুণ প্রচেষ্টা ছিল এটি। তাই, আমি মেয়েদের নিয়ে আনন্দিত। আমার মনে হয় প্রায় ৪০ মিনিটের মতো তাদের আটকে রাখতে পেরেছিলাম, এবং তারপর আমরা কিছুটা মনোযোগ হারিয়ে ফেলি, পরিবর্তন করি। তবে সামগ্রিকভাবে আমার মনে হয়, মেয়েদের প্রচেষ্টা নিয়ে সত্যিই গর্বিত এবং তারা সত্যিই তাদের দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির সম্মান রেখেছে, এবং এটি প্রমাণ করে যে আমরা কতটা উন্নতি করেছি।’ ‘দ্বিতীয়ার্ধে আমরা কৌশলের পরিবর্তন করেছি এবং আমার মনে হয়, মেয়েরা আরও বেশি ধীরস্থিরতা দেখিয়েছে। মেয়েদের খেলায় আমি সত্যিই আনন্দিত এবং ইতিবাচক। তবে আমাদের এখন এটি কাজে লাগাতে হবে। আমাদের সেই গতি তৈরি করতে হবে এবং উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের দিকে তাকাতে হবেকোরিয়ার বিপক্ষে আমরা হয়তো বড় ব্যবধানে হারতে পারি। কে জানে? তবে আমরা বদলাব না, আমরা একইভাবে খেলা চালিয়ে যাব।’

পূর্ববর্তী নিবন্ধবিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
পরবর্তী নিবন্ধঋতুপর্ণা-মনিকা-মিলিতে মুগ্ধ চাইনিজ কোচ