মা খাদিজা (রাঃ)’র ত্যাগ ইসলাম প্রতিষ্ঠার সহায়ক ছিল

আল হাসনাইন মিশনের সভায় বক্তারা

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৩১ পূর্বাহ্ণ

আল হাসনাইন মিশনের উদ্যোগে হযরত মা খাদিজাতুল কোবরা (রাঃ)’র ওফাত দিবসের আলোচনায় বক্তারা বলেন, ইসলামের প্রাথমিক যুগে মা খাদিজাতুল কোবরা (রাঃ)’র সম্পদ দান ও আত্মত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা ছিলো। গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী, ফৈল্যাতলী বাজার সংলগ্ন লাকি স্কয়ার ক্লাবে আল হাসনাইন মিশন পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত ওয়াল জামাত হালিশহর থানা শাখার সৌজন্যে শাহজাদা মোঃ মইনুদ্দিন চৌধুরী সান্‌জারীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ হেলাল উদ্দিনের উপস্থাপনায় উম্মুল মু’মিনীন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তা’আলা আনহার ওফাত দিবস স্মরণে ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো: চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের (মা:জি:🙂। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাওলানা মোঃ মহিউদ্দিন তাহেরি নকশবন্দী, মাওলানা মোঃ জিয়াউল হক বিপ্লবী, মাওলানা মোঃ ইয়াসিন আল কাদেরী, আলহাজ্ব ইলিয়াস খান ইমু, মাওলানা মোঃ জিল্লুল করিম। উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল হাশেম, ইঞ্জিনিয়ার মোঃ আবেদ মনছুর, মোঃ আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট মোঃ শাকিল চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিসির সাথে দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধরমজানের শিক্ষা আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনে উদ্বুদ্ধ করে