মীরসরাইয়ে ২টি ড্রামে ৬০লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ সিএনজি চালককে আটক করেছে পুলিশ। গত বুধবার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউপিস্থ ঘেড়ামারা গ্রামের ওয়াবদা টিলা সংলগ্ন বারইয়ারহাট টু রামগড়গামী পাকা রাস্তার উপর হতে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা সহ মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৪৬)কে আটক করা হয়। এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জাহাঙ্গীর আলম (৪৬)’কে আটককালে চালকসহ অপর ২ জন অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তাদেরও আটকের চেষ্টা চলছে।









