হযরত গায়েবী ধন মাইজভান্ডারীর (ক,) ওরশ কাল

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

হযরত গাউছুল আজম বাবা ভান্ডারীর (কঃ) বড় নাতী আওলাদে রাসুল ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (কঃ) এর ৩৯ তম বার্ষিক ওরশ শরীফ কাল শনিবার ফটিকছড়ির আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিলে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে গোসল শরীফ, গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও তবারুক বিতরণ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত গায়েবী ধনের উত্তরসুরী আলহাজ্ব মাওলানা শাহ্‌সূফী সৈয়দ আবুল মনছুর আল–মাইজভান্ডারী। উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারাদেশের হাজারো ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া’র মহাসচিব শাহজাদা শাহ্‌সূফী সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আল–হাছানী আল মাইজভান্ডারী আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনুপযোগী মিষ্টি বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী