আনোয়ারা উপজেলা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের গুণীজন সম্মাননা প্রদান, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, মশারি বিতরণ এবং শিক্ষা বৃত্তি ঘোষণা ও পুরস্কার বিতরণ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ড. উজ্জ্বল কুমার দেব। আলোচক ছিলেন সন্তোষ কুমার দাশ, অজিত বৈদ্য, হিল্লোল চৌধুরী, সুমন চৌধুরী, জয় প্রকাশ সেন, পিয়াস দাশ। কাঞ্চন চক্রবর্ত্তীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিকাশ দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তম সেন। পারিজাত চক্রবর্ত্তী ও উচ্ছ্বাস দাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন স্বপন দাশ, কাজল দত্ত, টিংকু সেন, শ্যামল দাশ, রতন দাশ, শিমুল দাশ, রকি চৌধুরী, জুয়েল চৌধুরী, সুমন বোস, আশিক মিত্র, দীপ চৌধুরী, কাজল বোস, পুলক দত্ত, প্রবীর দেব, শান্তু ভট্টচার্য্য, পিকলু দত্ত, মিঠুন চৌধুরী, সুজন দে, সৌমেন দাশ, রুবেল মিত্র, মিঠন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












