রাশেদ রউফ – এর অন্ত্যমিল | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ যদি হঠাৎ করেই জাগতে পারে মাঝ দরিয়ার চর অনিষ্ট সব হঠাৎ ঘটে ‘ঘনিষ্ট’ হয় ‘পর’। ভূমিকম্প হঠাৎ–ই হয় হঠাৎ ভালোবাসা– হঠাৎ ঘটে দুর্ঘটনা ভাঙে বুকের আশা। চোখ ভাসবে হঠাৎ জলে নামবে বুকে ঢল– হঠাৎ যদি পাল্টে বসে ভোটের ফলাফল।