মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:১৯ অপরাহ্ণ

জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার মতবিনিময় সভা গতকাল শনিবার ফৌজদারহাটে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দঅংশ গ্রহন করেন।

মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৪ সীতাকুণ্ড এবং (পাহাড়তলীআকবর শাহ আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

প্রধান অতিথি বলেন, মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন। শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও তাদের মর্যাদা নিশ্চিতে বিএনপি সব সময় সচেতন। আগামীতেও মহিলাদেরকে যুক্ত করে দেশের কর্মযজ্ঞ পালিত হবে। এতে মধ্যে বক্তব্য রাখেন নাজমুল নাহার নেলী, জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মো. আবুল হাসেম, ফজলুল করিম চৌধুরী, রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার, কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম পারুল, রহিমা বেগম মেম্বার, বানু, কুলছুম মেম্বার, নার্গিস বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষায় নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভোরের আগুনে নিঃস্ব ৪ পরিবার