রোহিঙ্গা যুবকের পেটে মিলল আড়াই হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারে অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটক যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা (এলএমএস–২৪) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। গত শুক্রবার রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে কঙবাজার শহরের কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। আটকের পর কঙবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে এনে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা বের করা হয়। পরে তাকে কঙবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী নিবন্ধজানালার গ্রিল কেটে ব্যাংক কর্মকর্তার বাসায় চুরি
পরবর্তী নিবন্ধলোহাগাড়া থানার এসআই কামালকে প্রত্যাহার