পথশিশু ও পথবাসী মানুষের মাঝে এইচপিএফ’র মৌসুমী ফল বিতরণ

| শনিবার , ১৪ জুন, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশনের (এইচপিএফ) উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত পথশিশু ও পথবাসী মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ–২০২৫ এর কর্মসূচি সম্পন্ন হয়। উক্ত কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠাতা হৃদয় দে, আহ্বায়ক অন্তু দে, সদস্য সচিব মোঃ মাহবুব আলম, স্বেচ্ছাসেবক নাছমা খাতুন, ফারজানা মুমু, ঐশি চৌধুরী, সৌরভ বসাক, মোঃ এরশাদ, শান্তজিৎ মল্লিক, মোঃ রুবেল প্রমুখ। আজকের এই আয়োজনে যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বেচ্ছাসেবকরা দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সাধ্যানুযায়ী কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঞ্চনা পল্লী কল্যাণ সমিতির সাধারণ সভা
পরবর্তী নিবন্ধ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে’