রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

মশকরা

১.

কে কোন্‌ দিকে হাঁটে এখন

কার কী মতিগতি

কোথায় গেলে লাভ আসবে

কোথায় হবে ক্ষতি

যায় না দেখা সরল চোখে

যায় না বোঝা মনে

বুঝতে গেলেই আসতে থাকে

ধাক্কা ক্ষণে ক্ষণে।

 

২.

ধাক্কা খেয়ে হয়তো বুঝি

চলছে কেবল বশ করা

তারচে বেশি হাসি–ঠাট্টায়

এগিয়ে চলে মশকরা।

পূর্ববর্তী নিবন্ধনবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধজীবনানন্দ দাশের কবিতায় বাংলার রূপ