নাশকতা মামলায় নাইক্ষ্যংছড়ির ২ ইউপি চেয়ারম্যান কারাগারে

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়িতে নাশকতা মামলায় আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এরা হলেন–বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো.আলম কোম্পানী এবং দৌছড়ি ইউনিয়নের মো. ইমরান। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের দায়ের করা মামলায় বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন উপ–পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এরপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা। আদালত অভিযোগ শুনে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোট পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার জানান, নাশকতার মামলায় আদালত ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের নির্দেশনা মোতাবেক আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্ষোভে উত্তাল আদালত অঙ্গন
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণ করে জামিন পেলেন ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি