‘আমরা মানুষের জন্য’ সংগঠনের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

| রবিবার , ২৪ নভেম্বর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

‘আমরা মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন গত ৮ নভেম্বর শুরু হয়ে ২২ নভেম্বর সম্পন্ন হয়। উক্ত ক্যাম্পেইন নগরীর চৌমুহনীস্থ কর্ণফুলী মার্কেটের দক্ষিণ গেট থেকে শুরু হয়। ক্যাম্পেইনের ১ম দিনে স্বাগত বক্তব্যে সংগঠনটির আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক বলেন,বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। দিনে ও রাতে যেকোন সময়ে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহবান জানান তিনি। যুগ্ম–আহবায়ক সাফাত আল আলম বলেন, আমাদের শ্লোগান হলো ‘আর্তমানবতার সেবায়, সবার পাশে। আজকের এই দুর্দিনে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি। যুগ্ম–আহবায়ক মোহাম্মদ ইমরান খান মুন্না বলেন, বিগত দিনে আমরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আজকেও একইভাবে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি। যুগ্ম–আহবায়ক মোহাম্মদ নিজাম বলেন, সীমিত পরিসরে আমাদের কর্মসূচি শুরু করলেও আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে যাওয়ার আশা রাখছি। সমাপনী দিনে যুগ্ম–আহবায়ক মোহাম্মদ আলম তানীম বলেন, আগামী দিনে আমাদের আরও কর্মসূ ি যেমন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে। ক্যাম্পেইন চলাকালে পথচারীসহ বিভিন্ন পাড়া–মহল্লায় জন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। হ্যান্ড মাইকে এডিস মশা, ডেঙ্গু, পরিষ্কার–পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি মশার ওষুধ ছিটানো হয় ও মশার কয়েল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ রাউজান বিএনপির শোক র‌্যালি
পরবর্তী নিবন্ধসারোয়াতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান