খুরুশকুল ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও সম্মেলন

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও সম্মেলন গত শুক্রবার বাদ আসর ডেইল পাড়া ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আজিজুর রহমানের সভাপতিত্বে ও সিরাজদৌল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপির সভাপতি খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুবেদার মেজর আব্দুল মাবুদ। উদ্বোধক হিসাবে ছিলেন খুরুশকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান। সম্মেলনে সবার সম্মতিতে আজিজুর রহমানকে সভাপতি, আবু মোহাম্মদ জাহেদ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নূর সওদাগর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ–সভাপতি ফরিদুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল্লাহ নূর, কক্সবাজার জেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার এম জুনায়েদ, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ–সভাপতি এম ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক শাহ আলম ছিদ্দিকী, যুগ্ম–সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ, সহ–সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফায়সাল মোশারফ ফয়েজ। আরো বক্তব্য রাখেন সুলতান মামুন, খোরশেদ আলম, মাহমদুল হক পুতু, আজিজুল হক, মোহাম্মদ জোবায়ের, বোরহানসহ অনেকে। এছাড়া সভায় রিয়াজ উদ্দিন, মনছুর আলমসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ’২৪-এর গণআন্দোলন বাঙালি জাতীয়তাবাদকে পুনর্বিবেচনার মুখোমুখি করেছে
পরবর্তী নিবন্ধ১৬ নভেম্বর যুবদলের কর্মসূচি সফল করতে ঐকবদ্ধভাবে হতে হবে