সাহানা মোজাম্মেল

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

মরহুম ক্যাপ্টেন মোজাম্মেল হোসেনের সহধর্মিনী সাহানা মোজাম্মেল গত ১০ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জীবনের অনেকাংশ সময় তিনি চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন রেখে যান। তাকে ঢাকার উত্তরা কবরস্থানে দাফন করা হয়। মরহুমার পারিবারিক সদস্য সেনা প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান জানাযা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোবায়দা খানম জেবু
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ শায়েস্তা খানের সহধর্মিণীর ইন্তেকাল