সিএসইতে লেনদেন ১৩.৯৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩.৯৪ কোটি টাকা। ৩,৯১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৭.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৫২০.২৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২১৯.৩১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৭.৭৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৩.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৭১.৮০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৭,২৯৬.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৩৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৩ টির, দাম কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

পূর্ববর্তী নিবন্ধএবার ‘মহানগর’ দেখা যাবে বিনামূল্যে
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে নিষিদ্ধ হল মিক্সড মার্শাল আর্ট