মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা, আহত ১৫

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ের বড়তাকিয়া | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টায় মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাবেদ হোসাইন বলেন, মালবোঝাই একটি লরির ধাক্কায় বেপরোয়া গতির উত্তরা পরিবহনের একটি বাস দুমড়ে–মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন কলেজের শিক্ষার্থীও রয়েছেন। তারা কলেজ শেষে উত্তরা বাসযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কুমিরা হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শুদ্ধাচার পুরস্কার পেলেন সাত কর্মকর্তা-কর্মচারী
পরবর্তী নিবন্ধনাসায় যাচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীরা