বাবার ছবি

আহসানুল হক | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

সত্যিকারের যায় কি আঁকা

বাবার নিখুঁত ছবি ?

আমার কাছে যদিও আছে

রং–তুলি –পট সবই !

সেই তুলিতে যায়না আঁকা

বাবার মায়া

বাবার আদর –শাসন ;

হৃদয়জুড়ে আছে আমার

বাবার ছায়া

বাবার পোক্ত–আসন !

বাবা – মায়ের ঋণ প্রকাশে

ব্যর্থ কলম –তুলি

আমার বাবা দূর আকাশে

কেমন করে ভুলি ?

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধএই খোকা এই খুকু