ষোলশহর-ফরেস্ট-পিলখানা ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ষোলশহর–ফরেস্ট–পিলখানা ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ তারেক রশীদ, মোহাম্মদ মুছা, মোহাম্মদ জয়নাল, হামিদুল হক চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম, শেখ আহাদ বরাত, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রমিজ, মোহাম্মদ রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষ ভুলতে পারেনি। বক্তারা জিয়ার আদর্শ অনুসরণ করে অব্যাহত আন্দোলন বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূল্যস্ফীতি লাগামহীন, অস্বস্তিতে অর্থনীতি
পরবর্তী নিবন্ধসিভাসুর সাবেক ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ানের পরলোকগমন