লায়লা বেগম

| সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার নতুন চরখাগরিয়া নিবাসী কবির আহমদ সওদাগরের স্ত্রী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামীর মাতা লায়লা বেগম নগরীর একটি হাসপাতালে গতরাত ১টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে জোহর তার নিজ গ্রামস্থ স্থানীয় জামে মসজিদ ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক করস্থানে দাফন করা হয়। মাওলানা জানে আলম নেজামীর মাতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। নেতৃবৃন্দ মরহুমার রফয়ে দরজাত কামনা করেন এবং শোকাহত পরিবার–পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাঁতীদল চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধডাঃ এল এ কাদেরীর সহধর্মিণী সুরাইয়া কাদেরীর ইন্তেকাল