ওয়াসা মোড়ে বাসের ধাক্কায় চলন্ত প্রাইভেটকারে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সিটি বাসের (চট্টমেট্রো–জ–১১–১২৮০) ধাক্কায় নগরের ওয়াসা মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারে (চট্টমেট্রো–গ–১২–৮০) আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হননি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, গতকাল বিকেল ৫টার দিকে সিটি সার্ভিসের চট্টলা পরিবহনের বাসটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে আগুন ধরে যায় প্রাইভেটকারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকার ও বাস দুটোই জিইসির দিক থেকে আসছিল। কারকে পেছন থেকে ধাক্কা দেয়। কারের সামনে একটি ট্রাক ছিল। কারের সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায়।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীতে নিখোঁজ জেলের লাশ ১৯ ঘণ্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধআজিমনগর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ