আনোয়ারা প্রেস ক্লাবের কমিটি গঠন

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারা প্রেস ক্লাবের ২০২৪–২০২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আজাদীর আনোয়ারা প্রতিনিধি এম নুরুল ইসলামকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় আনোয়ারা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– সিনিয়র সহ–সভাপতি খালেদ মনছুর সহ–সভাপতি ডিএইচ মনসুর, যুগ্ম সম্পাদক এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শেখ আবদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন সুশীল, ক্রীড়া সম্পাদক নুরুল কবির, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক ইকবাল বাহার। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য– রূপন দত্ত, আক্কাস উদ্দিন, রতন কান্তি দাশ ও মো.আরাফাত।

পূর্ববর্তী নিবন্ধআর্য্য সংগীত সমিতির সুরেন্দ্র সংগীত বিদ্যাপীঠের স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিশুদের প্রভাবিত করতে মা-বাবাদেরও বই পড়া দরকার