বিএনপি-জামাতের ধ্বংস যজ্ঞ মোকাবিলায় যুবলীগ-ছাত্রলীগকে রাজপথে থাকতে হবে

পটিয়ায় হরতাল বিরোধী সমাবেশে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস যজ্ঞে মেতে উঠেছে একাত্তরের পরাজিত শত্রু বিএনপি–জামায়াত। তাদের সে দেশ বিরোধী ধ্বংস যজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবলীগ–ছাত্রলীগকে রাজপথের সৈনিক হিসেবে কাজ করতে হবে।

গতকাল বুধবার পটিয়ায় হরতাল–অবরোধ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় হুইপের সাথে ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, জেলা আ.লীগ নেতা দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, আবু সালেহ চৌধুরী, আবদুল খালেক, আবদুল্লাহ আল হারুন, আলমগীর খালেদ, এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, এম এ হাসেম, রবিউল হোসেন রুবেল, মিজানুর রহমান, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, মাষ্টার রিটন নাথ, আরাফাত শাকিল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

উল্লেখ্য, গতকাল বুধবার অবরোধ–হরতালের বিরুদ্ধে পটিয়ায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছোসেবকলীগের উদ্যোগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পৃথক পৃথক ৬টি স্পটে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসোয়া লাখ বছরের মধ্যে উষ্ণতম হতে পারে ২০২৩