চবির সাবেক উপাচার্য আরআই চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর আই চৌধুরী) ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উপাচার্য পদে দায়িত্ব পালন করা ছাড়াও সুদীর্ঘ কর্মজীবনে আর আই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, সিনেট, সিন্ডিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি একজন ভাষাসৈনিক ও ষাটের দশকের মানুষের অধিকার সংগ্রামের অন্যতম সংগঠক। তার সংগৃহীত অতিদুর্লভমূল্যবান প্রায় দেড়হাজার পুস্তিকা ও গবেষণা কর্ম সংগ্রহ করে চবি গ্রন্থাগারে ড. আর আই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমৌলভী নাদের আলী শাহ’র ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডিসি পার্ক সংলগ্ন ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ