রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:০৬ পূর্বাহ্ণ

মন

ভালোবাসা দিলে ভালোবাসা মেলে

তুলনার কথা তোলো না

থাকো অন্দরে, বুক–বন্দরে

কথাটি কখনো ভোলো না।

ক্ষমতার কথা মনে রাখে কারা

সমতার কথা কে রাখে

মমতার কথা ভেসে ভেসে ওঠে

আটকে থাকে না পেরাকে।

যত পারো তবে রাখো অনুভবে

বুকে টানো প্রিয়জনকে,

সুখে–দুখে থাকো, বুকে ধরে রাখো।

ভালো রেখো ওই মনকে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধজাহাজ মালিক, ওসি এসআইসহ ৬ জনের বিরুদ্ধে মামলা