সাতকানিয়ায় ৯ শতক খাস জমি দখলমুক্ত

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অবৈধভাবে দখলে থাকা ৯ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে এ জমি সরকারি হেফাজতে আনা হয়। এ সময় সাতকানিয়া থানার এসআই রাজু আহমেদ ও পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, মনেয়াবাদ এলাকায় এক লোক সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। উক্ত জমি গতকাল অবৈধ দখলমুক্ত করে সরকারি হেফাজতে নিয়ে আসা হয়েছে। দখলমুক্ত করা জমিতে পরবর্তীতে অবৈধ কার্যক্রম না করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। অবৈধভাবে দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী সিটি কর্পো. উচ্চ বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক