কাট্টলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গত ২২ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মো. আবু সুফিয়ান ও শংকর কুমার দাস, সহকারী অধ্যাপক ড. মির্জা আবদুল্লাহ, কাজী জহিরুল আলম, ইয়াছমিন বেগম, শাকিলা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শরাবান তাহুরা। প্রধান অতিথি বলেন, উন্নয়নের আরো উচ্চ শিখরে পৌঁছাতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে আর এই শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর হবেন আজকের কৃতী শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।













