বিএনপি-জামাতকে কখনো মানুষের বিপদে পাশে পাওয়া যায়নি

স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণে আফজালুর রহমান বাবু

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় দুর্যোগ, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি জামাতকে কখনো মানুষের বিপদে পাশে পাওয়া যায়নি। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাতকানিয়া–লোহাগাড়ার চার হাজার বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। ওইদিন কেরানীর হাটে বন্যা কবলিত দুই হাজার পরিবার ও লোহাগাড়া জনকল্যাণ বিদ্যালয় মাঠে দুই হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, নুডুলস, বিস্কুট ও বিশুদ্ধ খাবার পানি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি ফারুক আমজাদ খান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন নিরু, বড় হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বিজয় বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশীষ কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য বোখারী আজম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেয়র মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ–সভাপতি নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, দেবাশীষ আচার্য্য, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, এম এ হাশেম, সেলিম হোসেন, আফসার তালুকদার, আব্দুল মালেক খান, সোহেল মোহাম্মদ মনজুর, সনাতন চক্রবর্তী বিজয়, উজ্জল ধর, ফয়েজ আহম্মেদ টিপু, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রাকিব, এরফানুল রহমান সুমন, আবু সালেহ শাম, কামাল উদ্দিন চৌধুরী, ফরহাদুল ইসলাম, রিদুয়ানুল হক সুজন, হারুন চেয়ারম্যান, হুমায়ুন কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই