হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর থেকে তাদের আটক করা হয়েছে।

থানার উপ–পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতুর উপর অভিযান পরিচালনা করে রবিউল হোসেন (২৮), মো. সালাউদ্দিন (২৮), মো. শাওন (১৯), মো. সোহেল (২৩) ও মো. জিসানকে (২০) আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রড, রেঞ্চ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ব্যাপারে হাটহাজারী থানার দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে
পরবর্তী নিবন্ধঅক্সিজেন মোড় পরিদর্শনে সড়ক পরিবহন বিভাগের সচিব