দলের প্রতি মোছলেম উদ্দিনের অবদান অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে

শারজায় স্মরণসভায় মফিজুর রহমান

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদকে কর্মী থেকে নেতা হওয়া এবং নেতৃত্বের প্রতি অবিচল থাকার অনুসরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, এক–এগারোর পট পরিবর্তের পর যে প্রান্তিক নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে মোছলেম উদ্দিনও ছিলেন। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে শারজায় চট্টগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শারজা মোবারক সেন্টার এশিয়ান প্যালেস হোটেল কোহিনুর হলে আয়োজিত সভায় বোয়ালখালী আওয়ামী লীগের উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ দুবাই ও উত্তর আমিরাতের সহ–সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও হামিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আলম, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, এস এম নুরুল ইসলাম, ইসমাইল গনি চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, আমির হোসেন, আরশাদ হোসেন হিরো, জসিম উদ্দীন পলাশ, মহিন উদ্দিন মহিন, আবুল কাশেম, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম, তাহের ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসির উদ্দিন কাউসার, এসএম শফিকুল ইসলাম শফি, জিএম জায়গীরদার, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার শফিক, দিদারুল আলম, মোহাম্মদ মীর কামাল, এনামুল হক চৌধুরী, পেয়ার মোহাম্মদ, তাজ উদ্দীন, সিরাজদুল্লাহ, সালাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ, মোহাম্মদ দেলোয়ার, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ জামাল, আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম, জানে আলম জনি, মাহাবুব আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ ফখরুদ্দিন,আবুল কাশেম, মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। আলোচনা শেষে মরহুম মোছলেম উদ্দিন আহমেদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে
পরবর্তী নিবন্ধসন্দেহের অবকাশ নেই, নির্বাচন হবেই