ফটিকছড়ির ভুজপুরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. মেজবাহ উদ্দিন চৌধুরী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আজিমপুর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মেজবাহ উদ্দিন চৌধুরী ভুজপুর থানার আজিমপুর এলাকার আব্দুল্লাহ চৌধুরীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন সিকদার বলেন, ঘরের বাউন্ডারী টপকে গাছ থেকে আম পেড়ে নামার সময় ছিটকে নিচে পড়ে যান। গাছের নিচে ফুলের বাগানে থাকা বাঁশের উপর পড়লে গুরুতর আহত হন। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান বলে জানান।














