চন্দনাইশ ক্রিকেট একাডেমি এবং লক্ষিপুর ক্রিকেট একাডেমি মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে শিরোপা জিতে নিয়েছে চন্দনাইশ ক্রিকেট একাডেমি। সিরিজ সেরা হয়েছে চন্দনাইশ ক্রিকেট একাডেমির খেলোয়াড় মোঃ বোরহান উদ্দিন। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক কে এম আতিকুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উজ্জ্বল বড়ুয়া, লক্ষিপুর জেলা কোচ মনির, চন্দনাইশ ক্রিকেট একাডেমির পরিচালক মো মাঈনুদ্দীন খান।













