সীতাকুণ্ডের বড় দারোগারহাট বাজারে নিত্যপণ্য সামগ্রীর দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন চার দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করেন। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভূঁইয়া স্টোরের মালিক মো. অহিদুল ইসলামকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির জন্য দুলাল মিষ্টি ভান্ডাররের মালিক হারাধন চন্দ্রকে ১০ হাজার এবং ভূবন মিষ্টি কারখানার মালিক ভূবন ঘোষকে ৫ হাজার টাকা, প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে এক আড়তদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যতে আইনের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিং করতে আজকের অভিযান। অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সামছুন্নাহার স্বর্ণা, স্যানিটারি পরিদর্শক ফাতেমা আক্তার, বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।













