আওয়ামী লীগকে আর ফাঁকা মাঠে গোল দিতে দেব না

এনপিপির মতবিনিময় সভায় বক্তারা

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

ন্যাশনাল পিপল্‌স পার্টি (এনপিপি)র বিভাগীয় কমিটির মতবিনিময় সভা গত ১৫ জানুয়ারি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনপিপির জেলা সভাপতি ড. জাহেদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য মো. আনিসুর রহমান দেওয়ান। প্রধান বক্তা ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক আক্কাছ। জেলা এনপিপির সাধারণ সম্পাদক কামাল পাশার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি মো. খোশাল খান, আবুল মনজুর লিমন, মো. সারোয়ার উদ্দিন, এম.এ ওয়াদুদ, এসকান্দর, মো. লিয়াকত আলী, মো. নুর উদ্দিন, খালেদ বিন ইসলাম, কাজী মাহবুবুর রহমান, মো. বেলাল উদ্দিন আ.ন.ম ফারুক, মো. বাদশা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কিভাবে এবং কাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে তা নিয়ে প্রতিবারই সংলাপ করতে হয়-যা আমাদের জন্য লজ্জাজনক। প্রধান বক্তা বলেন, আওয়ামী লীগকে ভবিষ্যতে আমরা আর ফাঁকা মাঠে গোল দিতে দেবো না। তিনি বলেন,মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এনপিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সভায় ফেনী, কুমিল্লা, দাউদকান্দি, বাহ্মনবাড়িয়া সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির যুগে মানুষের চিন্তার জগতও উন্নত হচ্ছে
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতি চর্চাসহ সমাজ উন্নয়নে কাজ করতে চায় ধ্রুপদ