সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক এলিট

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সভাপতি নিয়াজ মুর্শেদ এলিট। নিয়াজ মুর্শেদ এলিট বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। গত ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সারা দেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেস্টসের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন।
সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর সমিতির সংবিধান মোতাবেক আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এলিট। তরুণ এ রাজনীতিক রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ অ্যাডভাইজার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিজের শর্ত ভঙ্গ করে জলমহালে ঢোকানো হলো লবণ পানি
পরবর্তী নিবন্ধট্রাফিক পুলিশের হাতে আটক জাল টাকার কারবারি