সাতকানিয়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইকবাল হোসেন (২২)। গতকাল রোববার দুপুরে উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ কেশুয়া এলাকায় সড়কের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে চরতি ইউনিয়নের দক্ষিণ কেশুয়া আফতাব চৌধুরী বাড়ি এলাকায় কেশুয়া সড়কের উপর দুরদুরী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. ইকবাল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন জানান, ইকবালের বাড়ি দুরদুরী এলাকায় হলেও সে কেশুয়া এলাকায় মামার বাড়িতে থাকত। গতকাল দুপুরে কেশুয়া সড়কের উপর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই। অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় মো. ইকবালের ভাই তারেক হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আকবরশাহ এলাকায়










