কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় তানজিলা আক্তার লিজা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টায় আকবরশাহ থানাধীন কালিরহাটে পরিবারের লোকজন ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। নিহত তানজিলা ওই এলাকার মো. হেলালের মেয়ে। আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি নিহতের পরিবার। কিশোরীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধড্রেনের স্ল্যাব মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু