ফটিকছড়িতে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফ হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মো. হাসান মাইজভান্ডারী (ম.জি.আ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূর্যগিরি আশ্রমের প্রধান উপদেষ্টা লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এবং ধীমান দাশ ও রুবেল শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন আশেকানে আউলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খায়রুল বশর হক্কানী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. কামাল উদ্দীন, হক ভান্ডারী খানকা শরীফ বিবিরহাট শাখার সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক ফজলুল হক ফজু, ফরহাদাবাদ একাডেমীর সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সাধারণত আদিল মাহবুব আকবরী প্রমুখ।অনুষ্ঠানে ১০০ জন অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, ১৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং ৭ জন অসহায় রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর ব্যবহারকারী শ্রমিক লীগ সিবিএর সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমাস্ক ব্যবহার না করায় ২০ ব্যক্তিকে জরিমানা