৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

অংশ নিচ্ছেন ৩১ ক্লাবের ৩২ টিমের ৯৪ জন খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শুরু হয়েছে ব্রিজস্টোন ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ২০২৬। চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের যৌথ আয়োজনে গতকাল ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় চিটাগাং ক্লাবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ইস্টার্ণ মোটরস লিঃ এর এমডি রফিকুর রহমান। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের ট্রেজারার মঞ্জুরুল হক মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাবের নির্বাহী সদস্য ও স্নুকার মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। ৩১টি ক্লাবের ৩২টি টিমের ৯৪ জন খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন)। এতে জানানো হয়, এই চ্যাম্পিয়নশিপে স্বাগতিক চিটাগাং ক্লাব লিঃ (সিসিএল), চিটাগাং সিনিয়র্স ক্লাব, ঢাকা ক্লাব লিঃ, গুলশান ক্লাব লিঃ, উত্তরা ক্লাব লিঃ, নারায়ণগঞ্জ ক্লাব লিঃ, ক্যাথলিক ক্লাব, কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাব, ঢাকা বোর্ড ক্লাব, বনানি ক্লাব লিঃ, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ঢাকা, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার, কিউ স্পোর্টস হাব, এ্যারিনা বাই কিউস্পোটস একাডেমি, আরেফিন্স এ্যারিনা, দি ক্লাব হাউস চিটাগাং, লি রয়েল স্পোর্টস লিঃ, কিউ বিলিয়ার্ডস, কিউ এন্ড ই্‌্‌উ বিলিয়ার্ডস, ব্র্যাক এন্ড বল (বিএনবি), স্পোর্টস এক্স বিলিয়ার্ডস, রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং, আফটার আওয়ার্স, বেইজ, বাংলাদেশ ক্লাব লিঃ, জিমি’স বোওলিং এন্ড বিলিয়ার্ডস, নাস বিলিয়ার্ডস একাডেমি, চিটাগাং বিলিয়ার্ডস জোন এবং সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে নগদ ১,০০,০০০ টাকা, রানার আপকে ৬০,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়া দুই সেমি ফাইনালিস্ট ৩য় স্থান ও ৪র্থ স্থান অধিকারী এবং হাইয়েষ্ট ব্রেকারকে ২০,০০০ টাকা করে দেয়া হবে। ট্রফি সহ সর্বমোট তিন লক্ষ টাকার পুরষ্কার প্রদান করা হবে। আগামী ২২ আগষ্ট এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি রফিকুর রহমান বলেন, জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের মত একটি গুরুত্বপূর্ন ইভেন্ট আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা আগামীতেও এমন আয়োজনে থাকবো। টুর্নামেন্টের ইতিহাস এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের ট্রেজারার মঞ্জুরুল হক মঞ্জু। এছাড়া বক্তব্য রাখেন চীফ হোস্ট ও চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নাফি বিন রিয়াজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ কামরুল ইসলাম, ও শেখ হাছান জামান এবং স্নুকার কনভেনর ফাহাদ বিন ফারুক ছাড়াও বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য ও টিমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ
পরবর্তী নিবন্ধকাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা আত্মবিশ্বাস দিয়েছে