রাজধানীতে আগামী ৩০ অক্টোবর জনসভা করার ঘোষণা দিয়েছে ১৪ দল। গতকাল মঙ্গলবার জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর আমু বলেন, আজকের বৈঠকে আগামী ৩০ অক্টোবর ঢাকায় জনসভা করার সিদ্ধান্ত হয়েছে, স্থান ও সময় পরে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা, এটা আমাদের দেশের মানুষের কাম্য নয়। আমাদের দেশেরও একটা পক্ষের সংবিধানবিরোধী কার্যক্রমে মনে হয় তাদেরই অনুসরণ করছে। আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এ ধারা অব্যাহত থাকা দরকার। আর এজন্য সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আমাদের জোটের সমর্থন আছে। আমরা চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে অংশ নেবে। খবর বিডিনিউজের।













