পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ সরকারি সিটি কলেজ চট্টগ্রাম শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিজরি নববর্ষ ১৪৪৮ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাঈনুদ্দীন ও সদস্য সচিব আব্দুল ওয়াহিদ। অপরদিকে পুরো আয়োজনের সুনিপুণ উপস্থাপনা ও প্রাণবন্ত পরিচালনায় ছিলেন জিয়াউল হক, আরিফুর রহমান জুয়েল ও মোহাম্মদ রিদওয়ান। বাদে আছর শুরু হওয়া এই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আয়োজন গভীর রাত ১২টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে এক হৃদয়স্পর্শী ধর্মীয় আবহের সৃষ্টি হয়। পরবর্তীতে ইসলামী সংগীত, কাওয়ালী ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে হিজরি নববর্ষের তাৎপর্য, ইসলামের সৌন্দর্য, মানবতা, সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি পশ্চিমের আহ্বায়ক আলহাজ্ব খাইর মোহাম্মদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল, জাফর, আব্দুর রহিম, কুসুম, রুবেল, ইয়াসিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, সরকারি সিটি কলেজ শাখার সভাপতি এসকান্দর আহমেদ সাকিব।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ত্যাগ, সংগ্রাম ও আদর্শের এক উজ্জ্বল স্মারক। হিজরি নববর্ষ আমাদের আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং নৈতিক উৎকর্ষ সাধনের শিক্ষা দেয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












