হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে আগামী ১৯ জুলাই বুধবার বিকেলে নগরীর বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে হিজরি নববর্ষ ১৪৪৫ বরণ করা হবে। হিজরি নববর্ষ বরণে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। প্রধান অতিথি ছিলেন মাওলানা তৈয়ব আলী। দফতর সচিব মুহাম্মদ নুর রায়হান চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। সভায় আলোচনা করেন রেজাউল করিম তালুকদার, আব্দুর রহিম মুনিরী, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ আবুল হোসাইন, নাছির উদ্দিন মাহমুদ, আলী হোসেন, আ ব ম খোরশিদ আলম খান, আজিম উদ্দিন আহমদ, সৈয়দ সালাহ উদ্দিন খোকন, জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, ওসমান গণি কাদেরী, কাজী মুহাম্মদ আরাফাত, আব্দুল্লাহ আল মাসুম, মফিজুর রহমান, কে এম আজাদ রানা, মুহাম্মদ আবরার উল্লাহ, এইচ এম নিজাম উদ্দিন রিয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














