হিংসুটে মন

রাসু বড়ুয়া | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

হিংসুটে মন দুষ্টু ভীষণ

ভাবায় পরকে নিয়ে

সারাটাক্ষণ মনের মধ্যে

হিংসা জ্বেলে দিয়ে।

পরেতে অনিষ্ট করার

তালে নাচানাচি

সুযোগ পেলেই চালাতে চায়

গলায় ছুরি–কাঁচি।

মন্দ লোকের সাহচর্যে

ভালো নাহি শেখে

নাওয়া–খাওয়া ভুলে গিয়ে

চলে কাদা মেখে।

হিংসুটে মন কক্ষনো জয়

দিতে নাহি পারে

যতই করো ঘোরাঘুরি

এ–দ্বারে ও–দ্বারে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু দমনে সচেষ্ট হোন
পরবর্তী নিবন্ধব্যাধির চেয়ে আঁধি হলো বড়!