হালিশহরের অন্যতম জনবহুল ব্যস্ততম সড়ক হলো নয়াবাজার। এই স্থান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দুঃখের বিষয় ফইল্ল্যাতলী বাজার থেকে নয়াবাজার পর্যন্ত সড়কের বেহাল দশা। যেখানে যানবাহনে চলাচল প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। সকাল ও সন্ধ্যায় তীব্র যানজট, যা যাত্রীদের মানসিক অস্বস্তিতে ফেলে দেয়। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।
স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত কিংবা চাকরিজীবীদের অফিসে যাওয়ার সময় ঠিক থাকে না। দশ মিনিটের গন্তব্যে পঁয়তাল্লিশ মিনিট অতিক্রম হয়ে যায়। সড়কের বেহাল অবস্থার কারণে সুস্থ মানুষ যানবাহনে চড়ে অসুস্থ হয়ে যায়। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ স্থাপনের প্রজেক্ট এর কাজ খুবই ধীরগতিতে হচ্ছে। যা সাধারণ মানুষদের ভোগান্তি দিচ্ছে। সিটি কর্পোরেশন ও ওয়াসার কাজের সমন্বয় করে দ্রুত যানজট নিরসনে উপযুক্ত ব্যবস্থা করা উচিত। হাজার হাজার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত যাতায়াতের উপযুক্ত করা হোক।
মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
হালিশহর, চট্টগ্রাম।












