চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব রোধকল্পে বর্তমান সরকার জরুরী ভিত্তিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম–রুবেলার টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা সম্ভব হলে হাম ছড়ানোর আর কোনো সুযোগ থাকবে না। তবে ঝুঁকির্পর্ণ ও দুর্গম এলাকাসহ সব জায়গায় এ বয়সের কোনো শিশু যাতে হাম–রুবেলার টিকা থেকে বাদ যা পড়ে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। হাম নিমূলে সর্বত্র সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। হাম–রুবেলার টিকা নিয়ে কেউ গুজব ও অপপ্রচার ছড়ালে ব্যবস্থা নেয়া হবে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। হাম–রুবেলার জরুরী টিকাদান ক্যাম্পেইন–২০২৬ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় বিভাগীয় কমিশনার কর্যালয়ের কনফারেন্স হলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে হাম–রুবেলার টিকাদান ক্যাম্পেইন সম্পর্কিত বিষয়বস্তু আলোকপাত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু চৌধুরী। খবর প্রেস বিজ্ঞপ্তির।











