সবচেয়ে দায়িত্ব্বপূর্ণ পেশা হচ্ছে আইন পেশা

আইআইইউসি’র এলএলএম প্রোগ্রামের অনুষ্ঠানে মাহবুবুর রহমান

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, মানব ইতিহাসে যতগুলো পেশা আছে তার মধ্যে সবচেয়ে দায়িত্বপূর্ণ পেশা হচ্ছে আইন পেশা। একজন মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই অধিকারের ভিতরে অন্যতম একটা অধিকার হচ্ছে নিজের প্রাপ্যতা, সেটা যাতে নিশ্চিত হয়। মানুষ দুনিয়াতে আসার পরে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাএই বিষয়গুলোর নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই সবকিছু ঠিক করে নিয়েছেন। কিন্তু আমরা মানবরূপী কিছু মানুষ, যাদেরকে আসলে মানুষ বলা হয়, আদতে কিন্তু তারা মানুষের অধিকার হরণ করে। মানুষের জীবিকাকে তারা ছিনতাই করে। এই অবস্থা থেকে মানব সমাজকে মুক্তি দেওয়ার জন্য আইনের যে প্রয়োগ, সেটা সবচেয়ে প্রণিধানযোগ্য। গতকাল সন্ধ্যায় নগরীর খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে আইআইইউসি’র আইন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, এলএলএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর মহি উদ্দীন, সহযোগী অধ্যাপক মনজুর হোসেন পাটোয়ারী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ কলিমুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক তাইজুন্নেসা তরু, প্রভাষক মোহাম্মদ খাব্বাব তকি ও প্রভাষক মো. মুসা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাম-রুবেলার টিকা নিয়ে গুজব ও অপপ্রচার ছড়ালে ব্যবস্থা
পরবর্তী নিবন্ধরিহ্যাব ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা