হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. জুলহাস উদ্দিন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ধলই ইউনিয়নের হাধুরখীল মোজাফফর চৌধুরী বাড়ির আবুল হোসেনের পুত্র।
জানা যায়, জুলহাস উদ্দিন গত রবিবার রাতে হাটহাজারী–নাজিরহাট সড়কের সৈয়দ কোম্পানি নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার বিকালে হাধুরদিঘি পাড়স্থ ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।













