হযরত শাহসূফি আকবর শাহ্‌ আল মাদানী (রহঃ) দরবারে মাহফিল

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

হযরত শাহসূফি আকবর শাহ্‌ আল মাদানী (রহঃ) এবং হযরত শাহ বাদল খান বোখারী (রহঃ)-এর বার্ষিক ১৭৫তম ওরশ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা দরগাহ প্রাঙ্গণে এন্তেজামিয়া কমিটির মোতোওয়াল্লী মো.জসিম উদ্দিন বাদলের সভাপতিত্বে গত ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সেকান্দর কোম্পানী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এরশাদ মামুন, সহ-সভাপতি মো. আবদুল করিম রুবেল, মো. কুতুব উদ্দিন, দিদারুল আলম আমিরী, ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. মুসা, খোকন, সেকান্দর বাদশা, মো. মুজিবুর রহমান কাজল, মো. আবু সুফিয়ান, ইকবাল আহমদ, মো. মানিক, মো. আনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর, মো. আবদুল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মো. জসিম উদ্দিন বাদল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা সামশুল আলম
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় শিক্ষাসামগ্রী বিতরণ