ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল গত ১৬ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়। অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনিরী। প্রধান বক্তা ও নির্বাচন কমিশনার ছিলেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আলকাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বক্তারা বলেন, শুধুমাত্র কাগজে কলমে স্বাধীন নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার সুরক্ষায় কাজ করতে পারে না। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নেই তোড়জোড় করে। স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া দেশে কখনো অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক পক্ষপাতমুক্ত নির্বাচন সম্ভব নয়। তাই দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর দাবি মোতাবেক স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। নেতৃবৃন্দ ইসলামী ফ্রন্টকে পরিচ্ছন্ন বিশুদ্ধ রাজনীতির মডেল বলে দাবি করেন। হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন মুহাম্মদ হারুন সওদাগর, সৈয়দ মুহাম্মদ আবু সাইদ, মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, মীর হাসানুল করিম মুনিরী, সৈয়দ মুহাম্মদ মুনিরুর রহমান খসরু, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ আবুল হাশেম সওদাগর, মাস্টার মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ হাসান আলী সওদাগর, মুহাম্মদ ফরিদুল আলম মিঠু, ইসহাক আনসারী, মুহাম্মদ আব্দুল মালেক, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আনোয়ার হোসাইন বাবুল, মুহাম্মদ আবদুল হামিদ আরজু, মুহাম্মদ সিরাজ উদ্দিন, মুহাম্মদ নুরুল আমিন হোসাইনী, মুহাম্মদ আব্দুল হালিম, মুহাম্মদ নুর খান, মারুফ আহমদ তালুকদার, মুহাম্মদ জামাল উদ্দিন, ছগির আহমদ, মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ নাসির উদ্দীন রুবেল, ছাত্রনেতা মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ আলী আকবর। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি, মুহাম্মদ সেকান্দর মিয়াকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












