স্বাধীন বাংলা ফুটবল একাডেমির সভা

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলা ফুটবল একাডেমির এক সভা গতকাল ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সিডিএফএমেয়র একাডেমি ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য দল গঠনের পাশাপাশি একাডেমির পক্ষ থেকে উপকমিটি গঠন করা হয়। এতে মুহাম্মদ সাইফুল আলম জনিকে চেয়ারম্যান ও মো. রিদুওয়ানুল হককে সাধারণ সম্পাদক ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। স্বাধীন বাংলা ফুটবল একাডেমির চেয়ারম্যান শিবলী নোমান রিফাতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ারা হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপকমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেনসিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে শাহাদাত হোসেন সবুজ, শাবাব ইসাজদানী, মো. মঈনউদ্দীন চৌধুরী, শফিকুর রহমান, মো. ইউসুফ, সোহেল চৌধুরী, আলী আজগর, মো. সেলিম, মো. হাফেজ, যুগ্ম সম্পাদক হিসেবে মো. রিদুয়ান আলী, মো. রেজাউল করিম, বখতিয়ার হোসেন রাজু, আজিজুল ইসলাম জুয়েল, হাবিবুন নবী সোহেল এবং সদস্য মাঈনউদ্দিন মহিন, এসএম সরোয়ার হোসাইন ইমন, রিমন নাজমুর সাফা ও মোহাম্মদ সোহেল।

পূর্ববর্তী নিবন্ধগাছ মানুষের পরম বন্ধু
পরবর্তী নিবন্ধচীনে হকির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র